মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

গ্রিক মন্ত্রিসভার গেজেট পাস, বাংলাদেশ থেকে ৪ হাজার কর্মী নেওয়া হবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২৯, ১৬ জানুয়ারি ২০২৫

আপডেট: ১০:৩১, ১৬ জানুয়ারি ২০২৫

Google News
গ্রিক মন্ত্রিসভার গেজেট পাস, বাংলাদেশ থেকে ৪ হাজার কর্মী নেওয়া হবে

ইউরোপের দেশ গ্রিস কর্মী সংকট মোকাবিলায় এ বছর ৮৯ হাজার ২৯০ জন বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় দেশ থেকে অভিবাসী কর্মী আনার জন্য গ্রিক মন্ত্রিসভা একটি গেজেট পাস করেছে। এর মধ্যে পূর্বের চুক্তি অনুযায়ী ৪ হাজার বাংলাদেশি কর্মীও ভিসা পাবেন।  

গ্রিসে কৃষি, নির্মাণ ও পর্যটন খাতসহ বিভিন্ন সেক্টরে প্রায় তিন লাখ কর্মীর ঘাটতি রয়েছে। বর্তমানে দেশটিতে ডিশওয়াশার, ওয়েটার, পরিচ্ছন্নতাকর্মী, শেফ, স্পা থেরাপিস্ট, নির্মাণকর্মী এবং ভারী যন্ত্রপাতি চালকের মতো পদে প্রচুর কর্মীর চাহিদা দেখা দিয়েছে।  

বিশেষত, কৃষি খাতের মালিকরা দীর্ঘদিন ধরে শ্রমিক সংকটের মুখোমুখি। নতুন গেজেট অনুসারে, আনা কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য অংশ অদক্ষ কৃষি শ্রমিক, নির্মাণকর্মী ও কারখানার শ্রমিক হবেন।  

২০২৫ সালের জন্য প্রকাশিত গেজেটে বলা হয়েছে, ৪৫ হাজার ৬৭০ জন সিজনাল ভিসায়, ২ হাজার জন উচ্চ দক্ষ কর্মসংস্থানের জন্য, এবং ৪১ হাজার ৬৭০ জন স্পন্সর ভিসার আওতায় কর্মসংস্থানের সুযোগ পাবেন।  

প্রায় ৯ হাজার কর্মী গ্রিসের সাথে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাংলাদেশ এবং মিশর থেকে আসবেন।  
 
২০২২ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায়, ৪ হাজার বাংলাদেশি কর্মী কৃষি, বন, মৎস্য ও পর্যটন খাতে নিয়োগ পাবেন। তবে বাংলাদেশে গ্রিসের দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়া নিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভিসাপ্রত্যাশীদের। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536