প্রবাসী আয় বেড়েছে ১৬.৪ শতাংশ

বুধবার,

০৯ সেপ্টেম্বর ২০২৬,

২৫ ভাদ্র ১৪৩৩

বুধবার,

০৯ সেপ্টেম্বর ২০২৬,

২৫ ভাদ্র ১৪৩৩

Radio Today News

প্রবাসী আয় বেড়েছে ১৬.৪ শতাংশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৪০, ৯ সেপ্টেম্বর ২০২৬

Google News
প্রবাসী আয় বেড়েছে ১৬.৪ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ৭১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৬৭৩ কোটি মার্কিন ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৪ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে ৬৭৩ কোটি ডলার পাঠিয়েছেন। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এসেছিল ৫৭৮ কোটি ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৯৫ কোটি ডলার।

চলতি সেপ্টেম্বরেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। মাসের প্রথম আট দিনে দেশে এসেছে ৯০ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের সেপ্টেম্বরের একই সময়ে এসেছিল ৮৮ কোটি ১০ লাখ ডলার। ফলে এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ।

এদিকে, ৮ সেপ্টেম্বর এক দিনেই প্রবাসীরা দেশে ১৩ কোটি ৩০ লাখ ডলার পাঠিয়েছেন।

প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি, বৈদেশিক লেনদেন ও সামগ্রিক বহিঃখাতের স্থিতিশীলতা বজায় রাখতেও বাড়তি প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের