শনিবার,

২৪ অক্টোবর ২০২৬,

৯ কার্তিক ১৪৩৩

শনিবার,

২৪ অক্টোবর ২০২৬,

৯ কার্তিক ১৪৩৩

Radio Today News

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৩, ২৪ অক্টোবর ২০২৬

Google News
মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শনিবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাস অসুস্থ মন্ত্রীর সঙ্গে কিছু সময় কাটান এবং তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজ নেন।
এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস।

তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈনের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন। ড. মঈনের দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ সুস্থতাও কামনা করেন তারা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের