মৎস্য ও কৃষি খাতে ১০ হাজার লোক নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বুধবার,

০৯ সেপ্টেম্বর ২০২৬,

২৫ ভাদ্র ১৪৩৩

বুধবার,

০৯ সেপ্টেম্বর ২০২৬,

২৫ ভাদ্র ১৪৩৩

Radio Today News

মৎস্য ও কৃষি খাতে ১০ হাজার লোক নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৩, ৯ সেপ্টেম্বর ২০২৬

Google News
মৎস্য ও কৃষি খাতে ১০ হাজার লোক নেবে ওমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ থেকে পাঁচ হাজার কৃষক এবং পাঁচ হাজার মৎস্যজীবী নেবে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। আগামী মাসে ওমান সরকারের একটি প্রতিনিধিদল ঢাকা সফরে আসলে আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। 

বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের সময় বন্ধ হওয়া ওমানের ভিসা পুনরায় চালুর জন্য সরকার জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ভিসা অটো-ক্যান্সেলেশন সমস্যা সমাধানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।’

এছাড়া ইতালিতে শিল্পী বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানান শামা ওবায়েদ। জানান, মিলান কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এরইমধ্যে ওই শিল্পীর সঙ্গে দেখা করেছেন।

তিনি বলেন, ‘মামলা দায়েরসহ তার ইতালিতে অবস্থানকালীন সব ধরনের সহযোগিতা বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের পক্ষ থেকে করা হচ্ছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বা বাংলাদেশের কোনো প্রতিনিধি যাচ্ছে কি না, এ বিষয়ে এখন পর্যন্ত তার কাছে কোনো তথ্য নেই।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের