রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

গৃহকর্মী নির্যাতনের দায়ে নায়িকা একা আটক 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৩:৩০, ১ আগস্ট ২০২১

আপডেট: ০৮:৩৮, ১ আগস্ট ২০২১

Google News
গৃহকর্মী নির্যাতনের দায়ে নায়িকা একা আটক 

একা

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বাংলা সিনেমার নায়িকা একাকে আটক করেছে পুলিশ। আটকের সময় তার বাসা থেকে ইয়াবা, বিদেশি মদের বোতল ও গাঁজা উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ জিজ্ঞাসাবাদের পর তাকে আটক করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের এডিসি হাফিজ আল ফারুক।

 হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জানান, বিকেলে তার পাশের ফ্ল্যাট থেকে একটি ফোন আসে জরুরি সেবা ৯৯৯-এ। পুলিশ জানতে পারে যে, একা যে বিল্ডিংয়ের থাকেন তার পাশের ফ্লাটেই এই ঘটনা। এরপর ৯৯৯ থেকে হাতিরঝিল থানায় যোগাযোগ করা হেল পুলিশ গিয়ে সেই বাসা থেকে একাকে আটক করে।

জানা গেছে নির্যাতনের শিকার গৃহকর্মীর নাম হাজেরা বেগম।  তার আনুমানিক বয়স ২৫ থেকে ২৬ বছর। তাকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।

হাতিরঝিল থানা পুলিশ জানায়, অভিনেত্রী একার কাছে মাদক পাওয়া গেছে। গৃহকর্মী নির্যাতন ও মাদক রাখার অভিযোগে তার বিরুদ্ধে পৃথক মামলা হবে।

১৯৯৯ সালে কাজী হায়াতের ‘ধর’ ও ‘তেজি’ সিনেমা দুটির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান একা। দুটিতেই তার নায়ক ছিলেন প্রয়াত মান্না। এরপর রুবেল, আমিন খান, আলেকজান্ডার বো ও অমিত হাসানের সঙ্গে জুটি বেঁধেও তিনি সফলতা পান।

ত্রিশটিরও অধিক চলচ্চিত্রে অভিনয় করা এই নায়িকাকে সর্বশেষ ২০০৮ সালে তাকে বাহাদুর সন্তান সিনেমায় দেখা যায়।
 

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536