বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বৃহস্পতিবার,

১১ জুন ২০২৬,

২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বৃহস্পতিবার,

১১ জুন ২০২৬,

২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৩৯, ২৬ জানুয়ারি ২০২৬

Google News
বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টার দিকে লালমোহনের গজারিয়া বাজারের ডা. আজাহার উদ্দিন কলেজ এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।

জানা যায়, দুপুর সোয়া ১২টায় ভোলা বাস টার্মিনাল থেকে একটি বাস চরফ্যাসনের উদ্দেশে ছেড়ে যায়। দুপুর ২টার দিকে গাজারিয়া বাজারের ডা. আজহার উদ্দিন কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন মারা যায়। খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, তারা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছেন। তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের