শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

স্থায়ী সম্পদ অর্জনে এসএস স্টিলের কৌশলগত সিদ্ধান্ত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৩, ২৭ নভেম্বর ২০২৩

Google News
স্থায়ী সম্পদ অর্জনে এসএস স্টিলের কৌশলগত সিদ্ধান্ত

সুপার স্টিল ও পেনিনসুলা স্টিলের মধ্যে স্থায়ী সম্পদ অর্জনের জন্য একটা কৌশলগত বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিল লিমিটেড।

সোমবার (২৭ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির স্থায়ী সম্পদের মধ্যে রয়েছে স্টিল স্ট্রাকচার শেড, বিল্ডিং, মূলধনী মেশিনারিজ এবং ইউটিলিটি কানেকশন। মোট ১৬৪ ডেসিমেল জমির মূল্য ১৩০ কোটি টাকা ধরা হয়েছে।

এছাড়া, স্থায়ী সম্পদ অর্জনের ফলে কোম্পানির উৎপাদন ক্ষমতা বাড়বে। এতে কোম্পানিরি বছরে অতিরিক্ত ৬২ হাজার ৪০০ মেট্রিক টন উৎপাদন বাড়াবে। উৎপাদন ক্ষমতার প্রত্যাশিত বৃদ্ধি কোম্পানির রাজস্বে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে ধারণা করা হচ্ছে। কোম্পানিটি ধারণা করছে বার্ষিক রাজস্ব হবে ৩ হাজার কোটি টাকার। এই কৌশলগত বিনিয়োগের জন্য বিনিয়োগের অর্থ কোম্পানির নিজস্ব আয় এবং আংশিকভাবে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক থেকে নেওয়া হবে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536