শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ডিএসইর পরিচালক হলেন রিচার্ড ডি রোজারিও

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:০১, ২৮ নভেম্বর ২০২৩

Google News
ডিএসইর পরিচালক হলেন রিচার্ড ডি রোজারিও

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডিবিএ’র প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও। একটি পরিচালক পদের শূন্য আসনে তিনি ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেছে।

ডিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৪ অক্টোবর ডিএসই’র পরিচালনা পর্ষদের একটি শূন্য পদে নির্বাচন পরিচালনার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদকে চেয়ারম্যান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন—ডিএসই‘র শেয়ারহোল্ডার প্রতিনিধি দেওয়ান আজিজুর রহমান এবং মোহাম্মদ এ হাফিজ।

শূন্য পদে নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশন গত ৭ নভেম্বর তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, গতকাল (২৬ নভেম্বর) ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। আলোচ্য সময়ের মধ্যে শুধু একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ফলে, মনোনয়নপত্র দাখিল করা ডিবিএ‘র প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। প্রসঙ্গত, ডিএসইর পরিচালনা পর্ষদের শূন্য পদে নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর হওয়ার কথা ছিল।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536