বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

কাশিয়ানির দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ মারা গেছেন ডা. বাসুদেব

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫০, ১৪ মে ২০২২

Google News
কাশিয়ানির দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ মারা গেছেন ডা. বাসুদেব

সংগৃহীত ছবি

অসুস্থ মাকে দেখতে স্ত্রী-সন্তানসহ প্রাইভেটকারে করে বাড়ি যাবার পথে গোপালগঞ্জের কাশিয়ানিতে মারা গেছেন রাজধানীর বারডেম হাসপাতালের চিকিৎসক ডা. বাসুদেব সাহা। ত্রিমুখী ওই সংঘর্ষে প্রাইভেটকারে থাকা ডা. বাসুদেবের স্ত্রী ও ছেলে মারা গেছেন। এসময় গাড়িতে থাকা একমাত্র কন্যা বেঁচে গেছেন বলে জানা গেছে।

শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা এলাকায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষে মোট আট জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ডা. বাসুদেব ও তার স্ত্রী-সন্তান রয়েছেন।

বারডেম হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ মাকে দেখতে বাড়ি যাচ্ছিলেন ডা. বাসুদেব। কিন্তু বাড়িতে পৌঁছানোর মাত্র আধা ঘণ্টা আগে দুর্ঘটনায় পড়ে তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে।

বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার চার ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিবারের সদস্যদের নিয়ে ফেরিতে দাঁড়ানো একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। কিন্তু দুর্ঘটনায় তার আর ‘প্রাণ’ নিয়ে বাড়ি যাওয়া হলো না।

ডা. বাসুদেব সাহা চট্টগ্রাম মেডিকেল কলেজের ৩১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বারডেম হাসপাতালের এনেসথেসিয়া বিভাগে কর্মরত ছিলেন।

দুর্ঘটনা প্রসঙ্গে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (চ. দা.) মোহাম্মদ আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, বাস-প্রাইভেটকারের সংঘর্ষে মোট আট জন নিহত হয়েছেন। এ সময় একটি মোটরসাইকেলও দুর্ঘটনায় পড়ে। ২৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536