বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

লেবুর দানা খেলে কী হয়?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১০:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Google News
লেবুর দানা খেলে কী হয়?

বাড়ির মুরুব্বিরা অনেক সময় বলেন লেবুর দানা গিলে ফেললে পেটের সমস্যা হয়। আসলে কি তাই? এ নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। কারণ গরমের দিনে ঠান্ডা শরবতে চুমুক দিতে গিয়ে হঠাৎ একটা লেবুর দানা পেটে চলে যাওয়া কিংবা পাতে লেবু খেতে গিয়ে একটা দানা গিলে ফেলা অস্বাভাবিক নয়।দানাটা ভেতরে যাওয়ার পর ঠিক কী হয় তা নিয়ে অনেকেরই সঠিক ধারণা নেই।

‘টিভি নাইনে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেকেই ভাবেন এই ছোট দানাগুলো পাকস্থলীতে গিয়ে আটকে মারাত্মক কোনও রোগের সৃষ্টি করতে পারে। বিশেষ করে অ্যাপেন্ডিসাইটিসের মতো বিপদের ভয় দেখিয়ে অনেককেই রীতিমতো আতঙ্কিত করা হয়। কিন্তু বিজ্ঞান বলছে শরীরের ভেতরের ইঞ্জিনটা আমাদের ভাবনার চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং জটিল। আমাদের পাকস্থলীতে এমন কিছু শক্তিশালী অ্যাসিড রয়েছে, যা খাবার হজম করার ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করে। যখনই বাইরের কোনও শক্ত জিনিস সেখানে পৌঁছায়, এই অ্যাসিডগুলো নিজেদের কাজ শুরু করে দেয়। 

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আপেল বা চেরির বীজে সামান্য সায়ানাইড থাকে বলে সেগুলো নিয়ে চিকিৎসকদের একটা বাড়তি সতর্কতা থাকে। কিন্তু লেবুর দানার ক্ষেত্রে এই ধরনের কোনও বিষাক্ত উপাদানের কথা বিজ্ঞানীরা কখনও বলেননি। তাই বিষক্রিয়ার যে ভয়টা অনেকের মধ্যে কাজ করে, তা একেবারেই ভিত্তিহীন একটি ধারণা।

বৈজ্ঞানিক গবেষণা বলছে, লেবুর দানার বাইরের স্তরটি সেলুলোজ জাতীয় ফাইবার দিয়ে তৈরি হয়, যা মানুষের পরিপাকতন্ত্র সহজে হজম করতে পারে না। ফলে পাকস্থলীর শক্তিশালী অ্যাসিডও এই দানার খুব একটা ক্ষতি করতে পারে না। দানাগুলো শরীরের ভেতরে গিয়ে অন্যান্য খাবারের সঙ্গেই অন্ত্রের দিকে এগিয়ে যায়। যেহেতু দানাগুলো হজম হয় না, তাই এগুলো মলের মাধ্যমে শরীর থেকে সম্পূর্ণ অবিকৃত অবস্থায় বেরিয়ে যায়। অর্থাৎ পেটের ভেতরে এরা কোনওরকম বিক্রিয়া করে না বা অন্ত্রের দেওয়ালে কোথাও আটকে থাকে না। শরীরের নিজস্ব প্রক্রিয়ায় এগুলো খুব স্বাভাবিকভাবেই মলদ্বার দিয়ে বাইরে নির্গত হয়ে যায়।

তবে একসঙ্গে অনেকটা পরিমাণ দানা গিলে ফেললে পেটে হালকা ব্যথা বা বদহজমের সমস্যা দেখা দিতে পারে। সর্বোপরি দু-একটা লেবুর দানা ভুল করে গিলে ফেললে শরীরের কোনও ক্ষতিই হয় না। তবে খাওয়ার আগে দানা ফেলে দেওয়াই ভালো। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536