শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

শেখ হাসিনার দর্শন, বাংলাদেশের উন্নয়নঃ পরিকল্পনামন্ত্রী

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ০২:৩৫, ২৯ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ০২:৩৫, ২৯ সেপ্টেম্বর ২০২২

Google News
শেখ হাসিনার দর্শন, বাংলাদেশের উন্নয়নঃ পরিকল্পনামন্ত্রী

বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেছেন, আমাদের রোল মডেল খুঁজতে বিশ্বের দিকে তাকানোর প্রয়োজন নেই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে তাকান। 
আমরা সময়ানুবর্তিতার উদাহরণ হিসেবে  বিভিন্ন দেশকে দেখি, কিন্তু সময়ানুবর্তিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা আমাদের নবীন প্রজন্মের জন্য অনুসরণীয়। দক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে যতগুণ থাকা দরকার প্রায় সবগুণই আছে তাঁর। তিনি শুধু মাটি ও মানুষের জন্য কাজ করেন। কোনো প্রকল্প অনুমোদন হতে গেলে সেটা জনগণের স্বার্থে হচ্ছে নাকি কোনো ব্যবসায়ী-আমলাদের উপকারে হচ্ছে সেটা আগে যাচাই করেন। সেজন্যই জন্য দেশে আজ অগ্রগতির ধারা অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে ‘শেখ হাসিনা ও বাংলাদেশের উন্নয়ন' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন হচ্ছে বাংলাদেশের উন্নয়ন উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, তিনি হচ্ছেন দেশের তথ্যের আকর। তাঁর জ্ঞান ও আকাঙ্খা দিয়ে বাংলাদেশের উন্নয়নে নিজেকে তিনি নিবেদিত করেছেন। এরজন্য বাংলাদেশশের উন্নয়ন ও শেখ হাসিনা আজ একই সুতোয় গাঁথা। তাঁর লক্ষ্য সবাইকে নিয়ে উন্নয়নের দিকে এগিয়ে চলা। তিনি হচ্ছেন চ্যালেঞ্জ মোকাবেলার রাষ্ট্রনায়ক। তিনি সংকট সামাল দেন দৃঢ়তার সঙ্গে, হতাশাকে ঢেকে দেন আশার আলোয়।

পরিকল্পনা মন্ত্রী রাজশাহীর উন্নয়ন প্রসঙ্গে বলেন, সরকার রাজশাহীসহ দেশের সুষম উন্নয়নে বিশ্বাসী। রাজশাহীর উন্নয়নে ইতোমধ্যে পাঠানো প্রস্তাবগুলি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। এই ধারা আগামীতেও অক্ষুন্ন থাকবে। 
সরকার যেকোনো উন্নয়ন প্রস্তাব বিবেচনার সময় সম্পদের সর্বোচ্চ সুষ্ঠু ব্যবহারে বদ্ধপরিকর।

আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র (রাসিক) খায়রুজ্জামান লিটন, উপ-উপাচার্য প্রফেসর সুলতান-উল-ইসলাম, কোষাধক্ষ্য প্রফেসর অবায়দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আলি কামাল।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536