বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬,

৯ আশ্বিন ১৪৩৩

Radio Today News

তিন বিভাগে সারাদেশে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:২০, ২২ মার্চ ২০২৩

Google News
তিন বিভাগে সারাদেশে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা

বৃষ্টির প্রবণতা কমে গেলেও বুধবার (২২ মার্চ) তিন বিভাগের বেশিরভাগ অঞ্চল এবং পাঁচ বিভাগের কিছু কিছু অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা বাড়ারও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২১ মার্চ) সকাল থেকে বুধবার (২২ মার্চ) সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের বৃষ্টির প্রবণতা বেশি ছিলো। এসময়ে সবচেয়ে বেশি ৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে। ঢাকায়ও বিচ্ছিন্নভাবে কোনো কোনো স্থানে বৃষ্টি হয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।  

এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, আগামী তিনদিনে তাপমাত্রা বাড়তে পারে।

বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিলো পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো টেকনাফে, ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536