রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০১, ৮ অক্টোবর ২০২৩

Google News
কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফাইল ছবি

পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে সৈকতের জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। 

অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহটি জোয়ারের সময় সমুদ্র থেকে তীরে ভেসে আসে। স্থানীয়রা দেখে পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশে খবর দেয়। পরে তারা এসে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। তবে শরীরের উপরিভাগে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিলো বলে জানায় স্থানীয়রা।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, মরদেহটি অর্ধগলিত হওয়ায় পরিচয় সনাক্তন করেতে পারেনি কেউ। তবে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536