পাওনা টাকা চাওয়ায় ময়মনসিংহে ব্যবাসায়ীকে গলা টিপে হত্যা

শনিবার,

১৩ জুন ২০২৬,

২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

শনিবার,

১৩ জুন ২০২৬,

২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

পাওনা টাকা চাওয়ায় ময়মনসিংহে ব্যবাসায়ীকে গলা টিপে হত্যা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৮, ২৩ মে ২০২৬

Google News
পাওনা টাকা চাওয়ায় ময়মনসিংহে ব্যবাসায়ীকে গলা টিপে হত্যা

ময়মনসিংহের মুক্তাগাছায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধরের পর গলাটিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৩ মে) বিকেলে মুক্তাগাছা ও মধুপুরের সীমান্তবর্তী রসুলপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম শফিকুল ইসলাম শফু (৩৫)। তিনি পার্শ্ববর্তী চানপুর গ্রামের মৃত হাসুন আলীর ছেলে এবং পেশায় কলা ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রসুলপুর বাজারের মুদি দোকানি আল আমীনের কাছে নিহত শফিকুল ইসলাম শফু ৩ হাজার টাকা পাওনা ছিল। শনিবার বিকেলে ওই টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। এ সময় আল আমীন দোকানের শাটারের সঙ্গে শফিকুল ইসলামকে ধাক্কা দিয়ে দুই হাতে গলা চেপে ধরেন।

এতে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বকুল মুন্সি নামের একজনকে আটক করেছে পুলিশ।

মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের