ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মঙ্গলবার,

০৯ জুন ২০২৬,

২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

মঙ্গলবার,

০৯ জুন ২০২৬,

২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২২, ৮ জুন ২০২৬

Google News
ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

পাবনায় ছেলের সামনে হোসেন আলী (৫০) নামে এক ব্যক্তি গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে জামিয়া আশরাফিয়া মাদরাসায় ছেলে রোহানকে (১২) রাখতে গিয়েছিলেন হোসেন আলী। মাদরাসার সামনে পৌঁছালে দুর্বৃত্তরা ছেলের সামনেই হোসেন আলীকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, হোসেন আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ওসি আরও জানান, গুলি করে পালিয়ে যাওয়ার সময় উপস্থিত জনতা দুর্বৃত্তদের ধাওয়া করে। এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি জব্দ করেছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের