সন্ধান মিলেছে ইসলামি বক্ত আবু ত্ব-হার

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

প্রথম স্ত্রীর বাসা থেকেই উদ্ধার হয় ত্ব-হা: ডিবি

সন্ধান মিলেছে ইসলামি বক্ত আবু ত্ব-হার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩০, ১৮ জুন ২০২১

আপডেট: ২৩:১৫, ১৮ জুন ২০২১

Google News
সন্ধান মিলেছে ইসলামি বক্ত আবু ত্ব-হার

আবু ত্ব-হা মুহাম্মদ আদনান

আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সন্ধান মিলেছে। তার শ্যালক জাকারিয়া হোসেন নিজেই শুক্রবার দুপুরে গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

আবু ত্ব-হা রংপুরে তার শ্বশুর বাড়িতে ওঠার পর নিজ বাড়িতে ফিরেছেন।  এরপর তাকে নেয়া হয় রংপুরের কোতওয়ালী থানায়। তবে নিখোঁজ হওয়ার পর ত্ব-হা কোথায় ছিলেন সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের ক্রাইম বিভাগের উপ কমিশনার আবু মারুফ হোসেন জানান, আবু ত্ব-হাকে পাওয়া গেছে। তাকে উদ্ধার করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এরপর ত্ব-হাকে নেয়া হয় রংপুর ডিবি কার্যালয়ে। কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে থানা থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার সঙ্গে নিখোঁজ হওয়া অন্য তিনজনকেও নিজ নিজ বাড়ি থেকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

পরে ডিবি পুলিশ সংবাদ সম্মেলনে জানায়, ত্ব-হা তার প্রথম স্ত্রীর বাসা থেকেই উদ্ধার হয়। এরআগে তিনি ছিলেন গাইবান্ধায়।

রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার আসার পথে আবু ত্ব-হা নিখোঁজ হন বলে অভিযোগ ছিল। আবু ত্ব-হার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিল, গাবতলী থেকে তারা নিখোঁজ হন। আবু ত্ব-হার সঙ্গে নিখোঁজ হয়েছিলেন আরও তিন জন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

আবু ত্ব-হার সাথে আরো নিখোঁজ হন- আব্দুল মুকিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়ি চালক আমির উদ্দিন ফয়েজ।

আদনারের পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, আদনানের বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান ও মাহফিলে তারা থাকতেন। এই তিনজনের সাথে আদনানের সুসম্পর্ক ছিল।

আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের আসল নাম আফছানুল আদনান। তার বয়স ৩১। তার মার নাম আজেদা বেগম। বাবা মরহুম রফিকুল ইসলাম। ত্ব-হার ছোট বোন রিতিকা রুবাইয়াত ইসলাম। আদনানের প্রথম স্ত্রী আবিদা নূর। তাদের সংসারে রয়েছে তিন বছরের একটি মেয়ে ও দেড় বছরের একটি ছেলে সন্তান।

বাবার মৃত্যুর পর রংপুরের সেন্ট্রাল রোডে নানা বাড়িতে বেড়ে ওঠেন ত্ব-হা। বিয়ের পর স্ত্রী-সন্তান নিয়ে নগরীর নিউ শালবন এলাকায় বাস করছিলেন। কয়েকমাস আগে ত্ব-হা আরেকটি বিয়ে করেন। তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার সারা ঢাকার মিরপুরের আল ইদফান ইসলামী গার্লস মাদরাসার পরিচালক ও শিক্ষক বলে জানা গেছে।

 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের