বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

বুধবার,

২৩ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে ত্রুটি, চেক ক্লিয়া‌রিং‌ বা‌তিল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪১, ১ অক্টোবর ২০২৪

Google News
কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারে ত্রুটি, চেক ক্লিয়া‌রিং‌ বা‌তিল

বাংলাদেশ ব্যাংকের সার্ভারে কারিগরি ত্রুটির কারণে আন্তঃব্যাংক লেনদেন নিষ্পত্তিতে সমস্যা দেখা দিয়েছে। এ কার‌ণে গতকাল সোমবার নিষ্পত্তির অপেক্ষায় থাকা সব ক্লিয়ারিং চেকের সেটেলমেন্ট বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা\ এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

তিনি জানান, সোমবার বাংলাদেশ ব্যাংকের সার্ভারের কারিগরি ত্রুটির কারণে চেক ক্লিয়ারিংয়ের সমস্যা হয়। তাই গতকাল যে চেকগু‌লো এসেছে, তার ক্লিয়ারিং করা সম্ভব হয়‌নি। সার্ভারের সমস্যা সমাধানে কেন্দ্রীয় ব্যাংকের কারিগরি টিম কাজ করছে। খুব শিগগিরই সমস্যার সমাধান হয়ে যাবে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, সোমবার রাতে বাংলাদেশ ব্যাংকের সার্ভারে সমস্যা দেখা দেয়। এতে করে নিষ্পত্তির অ‌পেক্ষায় থাকা সব ক্লিয়ারিং চেকের সেটেলমেন্ট বাতিল করা হয়েছে। 

এমএমএইচ/রেডিওটুডে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536