১৭ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৬৪২ কোটি টাকা

মঙ্গলবার,

১৩ জানুয়ারি ২০২৬,

৩০ পৌষ ১৪৩২

মঙ্গলবার,

১৩ জানুয়ারি ২০২৬,

৩০ পৌষ ১৪৩২

Radio Today News

১৭ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৬৪২ কোটি টাকা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৪, ১৮ মে ২০২৫

Google News
১৭ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৬৪২ কোটি টাকা

চলতি মে মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৬১ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৯ হাজার ৬৪২ কোটি টাকার বেশি। এই হিসাবে গড়ে প্রতিদিন ৯ কোটি ৪৭ লাখ ডলার বা ১ হাজার ১৫৫ কোটি টাকা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। রোববার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মে মাসের প্রথম ১৭ দিনে দেশে এসেছে ১৬১ কোটি ডলার রেমিট্যান্স। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংগুলোর মাধ্যমে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

অন্যদিকে বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৯৬ কোটি ২৭ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩১ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এর আগে গত মার্চে দেশের ইতিহাসে যেকোনো এক মাসের চেয়ে সর্বোচ্চ রেমিট্যান্স (৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার) এসেছিল। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। এছাড়া সবশেষ গত এপ্রিলে দেশে দ্বিতীয় সর্বোচ্চ ২৭৫ কোটি ১৯ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের