সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

সোমবার,

২১ সেপ্টেম্বর ২০২৬,

৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৭, ২৫ জুন ২০২৪

Google News
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২৪ জুন ২০২৪ তারিখের ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা আগামী ১ জুলাই (সোমবার) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মেজবাহ্ উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত রোববার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২৪ জুন ২০২৪ তারিখের ২০২২ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা এবং ২৫ জুন ২০২৪ তারিখের ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

অন্যদিকে চতুর্থ বর্ষের আগামী ২৬ এবং ২৭ জুনের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536