৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

মঙ্গলবার,

১৩ জানুয়ারি ২০২৬,

৩০ পৌষ ১৪৩২

মঙ্গলবার,

১৩ জানুয়ারি ২০২৬,

৩০ পৌষ ১৪৩২

Radio Today News

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৪, ১৮ জুন ২০২৫

Google News
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ৫৫৮ জন। বুধবার (১৮ জুন) রাত ১০টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা গত বছরের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ছয় হাজার ৫৫৮ জন প্রার্থী কমিশনের অনুমোদনক্রমে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।

পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্যাবলি কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর মেধাক্রম অনুযায়ী নয়; বরং বাছাই তালিকা হিসেবে প্রকাশ করা হয়েছে। ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এবং একইসঙ্গে কমিশনের অফিসিয়াল নোটিশ বোর্ডেও এটি প্রকাশ করা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের