বুধবার,

০৭ অক্টোবর ২০২৬,

২২ আশ্বিন ১৪৩৩

বুধবার,

০৭ অক্টোবর ২০২৬,

২২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ফের বাড়লো এসএসসির ফরম পূরণের সময়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৯, ২ ফেব্রুয়ারি ২০২৬

Google News
ফের বাড়লো এসএসসির ফরম পূরণের সময়

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় আরও চার দিন বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। নতুন সময়সীমা অনুযায়ী, পরীক্ষার্থীরা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে ফরম পূরণ সম্পন্ন করতে পারবেন এবং ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখও ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উল্লিখিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536