মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

করোনার টিকা নিতে শিক্ষার্থীদের দীর্ঘ সারি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৫:০৫, ১০ জানুয়ারি ২০২২

Google News
করোনার টিকা নিতে শিক্ষার্থীদের দীর্ঘ সারি

ছবি: রেডিও টুডে

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া হচ্ছে।

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা গেছে টিকা কেন্দ্রের সামনে শিক্ষার্থীদের দীর্ঘ সারি। এছাড়া প্রতিষ্ঠানের বাইরেও ছিল অপেক্ষারত শিক্ষার্থীদের উপচে পড়া ভীড়।

এর আগে রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এ বিষয়ে লিখিত আদেশে জানায়, ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীরা টিকা না দিলে স্কুল-কলেজে যেতে পারবে না। এতে নিবন্ধিত ও অনিবন্ধিত ১২-১৮ বছর বয়সী সব শিক্ষার্থীর টিকা গ্রহণ নিশ্চিত করতে বলা হয়।

মাউশির নির্দেশনায় বলা হয়, ১২-১৮ বছর বয়সী সব শিক্ষার্থীকে ১৫ জানুয়ারির মধ্যে কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন দেয়ার লক্ষ্যে ইতোমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে গত ৩০ ডিসেম্বর বিভিন্ন নির্দেশনা দেয়া হয়। রাষ্ট্রের এ গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার কর্মসূচির সফল বাস্তবায়নে নতুন করে নির্দেশনা দেয়া হলো।

আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রায় সব শিক্ষার্থীর (যারা উপযুক্ত) টিকাদান কার্যক্রম শেষ হবে এবং এরপর থেকেই টিকা না নেয়া শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারবে না বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা নিয়েই স্কুলে যেতে হবে। করোনাভাইরাসের টিকার অন্তত এক ডোজ নেয়া না থাকলে তাদের স্কুলে যেতে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে সরকার জোরালোভাবে ভাবছে।

দেশের সব অঞ্চলের পরিচালক (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা), সরকারি ও বেসরকারি কলেজের অধ্যক্ষ, সব আঞ্চলিক উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সব উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/এসএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536