সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

সোমবার,

০৫ অক্টোবর ২০২৬,

২০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

হুমায়ুন ক‌বি‌রের প্রশ্ন

শেখ হাসিনা যেভাবে বিরক্ত করছেন, ভারত হলে মোদি কি ঢাকা সফর কর‌তেন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৭, ৫ অক্টোবর ২০২৬

Google News
শেখ হাসিনা যেভাবে বিরক্ত করছেন, ভারত হলে মোদি কি ঢাকা সফর কর‌তেন

প্রধানমন্ত্রী তা‌রেক রহমা‌নের ভারত সফর নি‌য়ে আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ত‌বে ভার‌তে ব‌সে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বিরক্ত কর‌ছেন এমন প‌রি‌স্থি‌তি ভারতের সঙ্গে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর কর‌তেন কি না, সেই প্রশ্ন রেখেছেন তি‌নি। 

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’–এর সমাপনী দি‌নে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের মু‌খোমু‌খি হ‌য়ে এ কথা ব‌লেন তিনি।

হুমায়ুন কবির ব‌লেন, সফর হ‌বে, আমি আশাবাদী। প্রধানমন্ত্রী কখ‌নো ব‌লে‌নি তি‌নি ভারত যা‌বেন না। একটা নতুন সরকা‌রের চ‌্যা‌লেঞ্জ বুঝ‌তে হ‌বে। ২ হাজার মানুষ হত‌্যা ক‌রে একজন সন্ত্রাসী (‌শেখ হা‌সিনা) ভার‌তে পা‌লি‌য়ে গে‌ছেন, ৩ থেকে ৪ হাজার মানুষ গুম ক‌রে ওখা‌নে (ভার‌তে) গি‌য়ে ব‌সে আছে। আবার উ‌নি ওখা‌নে ব‌সে গালি দিচ্ছে বা ওখান থেকে বিরক্ত করার চেষ্টা করবে। এমন প‌রি‌বে‌শে ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি এখা‌নে আসতেন?

প্রতিমন্ত্রী ব‌লেন, যাই হোক, আমরা কথাবার্তার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাব, ই‌তিবাচক হবে এবং আমি আশাবাদী একটা সফর হ‌বে (প্রধানমন্ত্রীর)।

তা‌রেক রহমা‌নের সফর নি‌য়ে সরকার সহায়ক প‌রি‌বে‌শের কথা বল‌ছে। এ‌টি কিভা‌বে‌ প্রশ্ন রাখা হ‌লে হুমায়ুন ক‌বির ব‌লেন, আলাপ-আলোচনার মাধ‌্যমে। কিছু চ্যালেঞ্জেস আছে, তো এই চ্যালেঞ্জেসগুলার একটা সমাধান পজিটিভলি আমরা যেতে পারব যেহেতু ডায়লগ ইজ দেয়ার, এনগেজমেন্ট ইজ দেয়ার। সুতরাং, আমি ম‌নে ক‌রি এটা থে‌কে একটা ভা‌লো কিছু হ‌বে।

ন‌ভেম্ব‌রে প্রধানমন্ত্রীর দি‌ল্লি সফর নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে প্রতিমন্ত্রী ব‌লেন, ঐটা তো কালকে-পরশুর তারিখ দিয়ে হবে না। যেটা বাংলাদেশের জন্য ভালো, সেটাই হবে। যেটা বাংলাদেশের জাতীয় স্বা‌র্থের জন্য ভালো ঐটাতেই আমরা যাব।

গঙ্গা চুক্তির নবায়ন নি‌য়ে এক প্রশ্নের জবা‌বে হুমায়ুন ক‌বির ব‌লেন, দুই দে‌শের জাতীয় স্বার্থ নি‌য়ে দুই সরকার বস‌বে।

শেখ হাসিনা যেভাবে বিরক্ত কর‌ছেন এমন প‌রি‌স্থি‌তি ভারতের সঙ্গে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর কর‌তেন কি না, সেই প্রশ্ন রেখেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536