শনিবার,

০৩ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

শনিবার,

০৩ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

আজকের রাশিফল ৩ অক্টোবর, বড়সড় সুসংবাদ পাবে এই ছয় রাশি!

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৬, ৩ অক্টোবর ২০২৬

Google News
আজকের রাশিফল ৩ অক্টোবর, বড়সড় সুসংবাদ পাবে এই ছয় রাশি!

আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।

জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-

মেষ রাশি: আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করতে পারেন। অতীতের কোনও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।। ডাক মারফত আসা একটি চিঠির মাধ্যমে আজ আপনি একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। একটি পার্কে বেড়াতে গিয়ে আজ আপনার পূর্বে বিবাদ হয়েছিল এমন একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি ধর্মীয় স্থানে কিছুটা সময় ব্যয় করতে পারেন।। এর ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে।

বৃষ রাশি: আপনি আজ একটি সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। এর ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়নের জন্য দিনটি নিঃসন্দেহে ভালো। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। গুরুত্বপূর্ণ কাজগুলি আজকেই সম্পন্ন করুন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

মিথুন রাশি: আপনার মন আজ কোনও ভালো জিনিসের প্রতি আকৃষ্ট হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। অন্যদের উপর অযথা বেশি অর্থব্যয় করবেন না। আপনার অনিয়ন্ত্রিত জীবনযাপন সংযত করুন। আপনি আজ প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পেতে পারেন। এর পাশাপাশি আপনার আকস্মিক উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও গুরুত্বপূর্ণ কাজ স্থগিত না রেখে আজকেই সম্পন্ন করুন। অর্ধাঙ্গিনীর কারণে আজ আপনার কোনও কাজে ব্যাঘাত ঘটতে পারে।

কর্কট রাশি: আপনি আজ কোনও কাজে আপনার চারপাশের মানুষদের কাছ থেকে সমর্থন পেতে পারেন। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যাঁরা শুধুমাত্র ব্যবসায়িক কৃতিত্বের জন্য আপনার কাছে আসেন তাঁদের উপেক্ষা করুন। সন্তানদের কোনও সমস্যা মোকাবিলা করার জন্য কিছুটা সময় বের করুন। প্রিয়জনদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটি সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।

সিংহ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। না যার ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কোথাও কোনও দ্বন্দ্বের সম্মুখীন হলে সেটি সমাধান করার চেষ্টা করুন। আবেগপ্রবণ হয়ে কোনও কাজ করবেন না। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। এই রাশির বাচ্চাদের অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকতে হবে। এই রাশির কিছু জাতক জাতিকা আজ জিমে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনার অর্ধাঙ্গিনী আজ একটি আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন।

কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্য কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। আজ আপনি একটি সামাজিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। আজ আপনার একটি বদভ্যাসের কারণে ভালোবাসার মানুষ বিরক্ত হতে পারেন। তাই, নিজেকে সংযত করুন। প্রতিটি কাজ সৃজনশীলভাবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ বাগানের কাজে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

তুলা রাশি: আপনি আজ খুব সহজেই কিছু নতুন জিনিস শিখতে পারবেন। জমি-সংক্রান্ত বিনিয়োগের জন্য আজকের এই দিনটি অবশ্যই ভালো। বন্ধুদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ নয়। দূর সম্পর্কের একজন আত্মীয় আজ হঠাৎ বাড়িতে আশায় আপনি ব্যস্ত হয়ে পড়বেন। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। আপনি আজ একাকী কিছুটা সময় কাটাতে চাইবেন। আজ আপনার মন ভালো থাকবে।

বৃশ্চিক রাশি: আপনি আজ খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। মনে রাখবেন, অর্থ আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলেও অর্থের প্রতি এতটাও সংবেদনশীল হয়ে পড়বেন না যাতে আপনার সম্পর্ক নষ্ট হয়। পরিবারের সদস্যদের সঙ্গে কিছুটা সময় কাটান। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার প্রিয়জন আজ আপনার জন্য একটি বিশেষ রান্না করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

ধনু রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। আপনি আজ একজন বন্ধুর কাছ থেকে কোনও কাজে সাহায্য পেতে পারেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। আজ আপনি কিছু নতুন জায়গা ঘুরে দেখতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।

মকর রাশি: কোনও অসুস্থতার সম্মুখীন হলে অবশ্যই মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে আত্মবিশ্বাস বজায় রাখুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। মদ্যপানের বদভ্যাস অবশ্যই পরিত্যাগ করুন। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ সকালটি আপনার ভালো অতিবাহিত হবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে ঠান্ডা মাথায় সেটিকে সমাধানের চেষ্টা করুন।

কুম্ভ রাশি: অযথা সময় নষ্ট করা থেকে অবশ্যই বিরত থাকুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি অন্যদের ওপর ব্যয় করতে পছন্দ করবেন। বাড়ির পরিবেশে কোনও পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কিনা সেই বিষয়ে নিশ্চিত হন। সন্তানদের পড়াশোনার দিকে মনোযোগ দিন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি নিজের জন্য অবসর সময় নাও পেতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকায় আপনি ব্যস্ত হয়ে পড়লেও সবকিছু ভালোভাবে সামনে নেবেন।

মীন রাশি: আপনি আজ সবাইকে সাহায্য করতে গিয়ে ক্লান্ত হতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ আপনার ভাল কাজের পরিপ্রেক্ষিতে অনেকের কাছ থেকে প্রশংসা পেতে পারেন। আপনি আজ কোনও গুরুত্বপূর্ণ কাজে অর্ধাঙ্গিনীর সাহায্য নাও পেতে পারেন। নিজের গোপন তথ্যগুলি কারোর সঙ্গে ভাগ করে নেবেন না। আপনি আজ কর্মক্ষেত্র থেকে দ্রুত বাড়ি ফিরতে চাইলেও রাস্তায় অত্যধিক ভিড়ের কারণে তা সম্ভব হবে না। প্রিয়জনদের সঙ্গে দিনটি খুব একটা খারাপ কাটবে না। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536