শিক্ষক-কর্মচারী নিয়োগ আটকে যাওয়ার কারণ জানালেন শিক্ষামন্ত্রী

বুধবার,

১৭ জুন ২০২৬,

৩ আষাঢ় ১৪৩৩

বুধবার,

১৭ জুন ২০২৬,

৩ আষাঢ় ১৪৩৩

Radio Today News

শিক্ষক-কর্মচারী নিয়োগ আটকে যাওয়ার কারণ জানালেন শিক্ষামন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৪, ১৭ জুন ২০২৬

Google News
শিক্ষক-কর্মচারী নিয়োগ আটকে যাওয়ার কারণ জানালেন শিক্ষামন্ত্রী

বিভিন্ন মামলার জটিলতার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগ আটকে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, "বিভিন্ন মামলার জটিলতার কারণে শিক্ষক নিয়োগ নিরসন করতে পারছি না। আজকে চার মাস হতে চললো দায়িত্ব পেয়েছি। প্রথম সপ্তাহ থেকেই আদালত পাড়ায় মামলার জটিলতা নিরসনের জন্য চেষ্টা করেছি। কিন্তু এখন পর্যন্ত আপিল বিভাগে মামলাগুলো কার্যতালিকায় আসছে না।"

"এনটিআরসি-তে (বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ) প্রতিষ্ঠান প্রধান নিয়োগ, কলেজের প্রধান নিয়োগ– সেটিও মামলার জটিলতায় ঝুলে আছে। প্রতিটি প্রাথমিক স্কুলে দপ্তরি-কাম-নাইটগার্ড নিয়োগ কার্যক্রমও মামলার কারণে ঝুলে আছে। মামলার পরিসংখ্যান দেখলে হাজার হাজার মামলা দেখতে পাচ্ছি।"

এসময় তিনি আরও জানান যে সারাদেশে ইতোমধ্যে আরও ৩৩ হাজার প্রধান শিক্ষকের পদ খালি হয়েছে। কিন্তু পদোন্নতি-সংক্রান্ত জটিলতা ও মামলার কারণে অনেক শিক্ষক প্রধান শিক্ষক হতে পারছেন না।

"সারা বাংলাদেশে এখনও যারা প্রধান শিক্ষক হতে পারেননি, তারা অবসরে চলে যাচ্ছেন এবং তারা প্রধান শিক্ষক পদে প্রমোশন পাচ্ছেন না," বলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের