‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ কর্মসূচির প্রচারণা

শনিবার,

১৮ জুলাই ২০২৬,

৩ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

১৮ জুলাই ২০২৬,

৩ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ কর্মসূচির প্রচারণা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২০, ১৮ জুলাই ২০২৬

Google News
‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ কর্মসূচির প্রচারণা

তারুণ্য, স্টার্টআপ সম্ভাবনার বাংলাদেশশীর্ষক কর্মসূচিকে সফল করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিন সংলগ্ন আইবিএ ভবনের সামনের দেয়ালে কর্মসূচি-সংক্রান্ত প্রচারণামূলক প্লাকার্ড সাঁটানো হয়। প্রচারণা কার্যক্রমে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।

সময় ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রদলের প্রায় ৬০৭০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা আগামী কর্মসূচিকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচি শেষে মো. তরিকুল ইসলাম তারিক বলেন, "বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি আমাদের তারুণ্য। এই তরুণদের মেধা, সৃজনশীলতা, উদ্ভাবনী সক্ষমতা এবং উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বিকশিত করার মাধ্যমেই একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।তারুণ্য, স্টার্টআপ সম্ভাবনার বাংলাদেশকর্মসূচি সেই লক্ষ্যেই একটি সময়োপযোগী উদ্যোগ।"

তিনি আরও বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্মসূচিকে আন্তরিকভাবে উৎসাহিত অনুপ্রাণিত করেছেন। তাঁর বিশ্বাসরাজনীতির পাশাপাশি তরুণদের দক্ষতা, উদ্ভাবন, প্রযুক্তি উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। আমরা সেই বার্তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে কাজ করছি।"

তিনি বলেন, "আমরা বিশ্বাস করি, যে জাতি তারুণ্যের স্বপ্নকে মূল্যায়ন করে, সেই জাতিই ভবিষ্যতে নেতৃত্ব দেয়। তাই তরুণদের কর্মসংস্থান, উদ্ভাবন স্টার্টআপ সংস্কৃতি বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে। ছাত্রদল সবসময় ইতিবাচক, সৃজনশীল জনকল্যাণমূলক উদ্যোগের পাশে থাকবে।"

নেতাকর্মীরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধরনের প্রচারণা কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে, যাতে অধিক সংখ্যক তরুণ উদ্যোগ সম্পর্কে জানতে সম্পৃক্ত হতে পারেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের