হ্যারি কেইন আমার বিয়েটা ঠেকাতে পারলো না: পরীমণি

বৃহস্পতিবার,

১৬ জুলাই ২০২৬,

১ শ্রাবণ ১৪৩৩

বৃহস্পতিবার,

১৬ জুলাই ২০২৬,

১ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

হ্যারি কেইন আমার বিয়েটা ঠেকাতে পারলো না: পরীমণি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:২৭, ১৬ জুলাই ২০২৬

Google News
হ্যারি কেইন আমার বিয়েটা ঠেকাতে পারলো না: পরীমণি

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের উত্তেজনার মধ্যেই নতুন আলোচনার জন্ম দিলেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি। প্রিয় দল আর্জেন্টিনা শিরোপা জিতলে আবার বিয়ে করবেন বলে সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছেন তিনি।

দেশের ফুটবলপ্রেমীদের মতো আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের উত্তেজনায় ছিলেন চিত্রনায়িকা পরীমণিও। ম্যাচ চলাকালীন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে তিনি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।’ স্ট্যাটাসের সঙ্গে কয়েকটি হাসির ইমোজিও জুড়ে দেন তিনি।

পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে যায়। অল্প সময়ের মধ্যেই এতে হাজার হাজার প্রতিক্রিয়া ও শেয়ার জমা হয়। তবে মন্তব্যের ঘর বন্ধ রাখেন পরীমণি।

খেলা শেষ হওয়ার পর অরেকটি পোস্ট করেন পরীমণি। সেখানে তিনি মজা করে লেখেন, ‘হেরি কেইন, পারলে না তুমি আমার বিয়ে টা ঠেকাতে!’

পরীমণির এই স্ট্যাটাসকে অনেকেই রসিকতা হিসেবেই দেখছেন। কারণ, ফুটবল নিয়ে তিনি বরাবরই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সামাজিক মাধ্যমে প্রায়ই মজার ছলে বিভিন্ন মন্তব্য করেন।

ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। বিয়ে ও বিচ্ছেদ নিয়ে নানা সময়ে সংবাদ শিরোনাম হয়েছেন তিনি। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন। তাঁদের সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামে একটি ছেলে রয়েছে। পরে ২০২৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

বর্তমানে ছেলে পুণ্য ও দত্তক কন্যা প্রিয়মকে নিয়ে এককভাবেই জীবন কাটাচ্ছেন পরীমণি। পাশাপাশি সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি।

ক্যারিয়ারের শুরুতে ২০১০ সালে কাজিন ইসমাইল হোসেনের সঙ্গে তার প্রথম বিয়ের খবর শোনা যায়। এরপর ২০১২ সালে ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সঙ্গে তার বিয়ের ছবি প্রকাশ্যে আসে। এরপর তামিম হাসান নামে এক সাংবাদিকের সঙ্গে তার বিয়ে হয় বলে শোনা যায়। পরবর্তীতে ২০২০ সালে নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করলেও সেই সংসার টেকেনি বেশিদিন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের