চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬,

৩০ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬,

৩০ আষাঢ় ১৪৩৩

Radio Today News

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩৩, ১৪ জুলাই ২০২৬

আপডেট: ১৫:৩৪, ১৪ জুলাই ২০২৬

Google News
চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র একাত্তরকে এই তথ্য জানিয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করার অভিযোগ তুলে এর প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবরোধ-বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে এইচএসসি পরীক্ষা চলমান থাকার এই খবর এলো।

শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জানানো হয়, সারাদেশে পরীক্ষা গ্রহণের জন্য সুষ্ঠু পরিবেশ রয়েছে। সোমবার একটি কেন্দ্র ছাড়া দেশের সব কেন্দ্রে নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে পরীক্ষা গ্রহণ সম্ভব না হওয়ায় ওই বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এদিকে কোনো পরীক্ষা কেন্দ্রে সমস্যা দেখা দিলে কেন্দ্র স্থানান্তরের সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে। এরই মধ্যে পরিস্থিতির কারণে কুমিল্লার একটি পরীক্ষা কেন্দ্র স্থানান্তর করা হয়েছে।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব নিয়ে সতর্ক থাকার আহবান জানানো হয়। কর্মকর্তারা জানান, একটি কেন্দ্রের ভিডিও বা পুরনো ভিডিও ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গুজব প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহবান জানানো হয়।

সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের