জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে সুনির্দিষ্ট দুর্নীতির তথ্য পেলে ব্যব

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬,

৩০ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬,

৩০ আষাঢ় ১৪৩৩

Radio Today News

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী

জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে সুনির্দিষ্ট দুর্নীতির তথ্য পেলে ব্যব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫৫, ১৪ জুলাই ২০২৬

Google News
জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে সুনির্দিষ্ট দুর্নীতির তথ্য পেলে ব্যব

অন্তর্বর্তী সরকারের সময় জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে সুনির্দিষ্ট দুর্নীতির তথ্য পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়াও আগামী ৫ আগস্টের মধ্যেই এ জাদুঘর উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

সংস্কৃতিমন্ত্রী জানান, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের জন্য নতুন পরিচালনা কমিটি করা হয়েছে। জনবল নিয়োগের পাশাপাশি, কিছু নির্মাণ কাজ এখনও চলছে। তাই উদ্বোধনে একটু সময় লাগছে। তবে সব কাজ শেষ করে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে তার সময় পাওয়া সাপেক্ষে খুব দ্রুতই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে।

এসময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিতে উদযাপনে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট প্রতিদিন আয়োজন থাকছে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের