আগামী শিক্ষাবর্ষে জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা: সংসদে শিক্ষামন্ত্রী

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬,

৩০ আষাঢ় ১৪৩৩

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬,

৩০ আষাঢ় ১৪৩৩

Radio Today News

আগামী শিক্ষাবর্ষে জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা: সংসদে শিক্ষামন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২২, ১৪ জুলাই ২০২৬

আপডেট: ১৯:২৩, ১৪ জুলাই ২০২৬

Google News
আগামী শিক্ষাবর্ষে জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা: সংসদে শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) সংসদে কক্সবাজার-৩ আসনের সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। 

তিনি জানান, বর্তমান সরকার শিক্ষাবর্ষকে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানের সঙ্গে অধিকতর সামঞ্জস্যপূর্ণ করতে পাবলিক পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে।

মন্ত্রী বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে ধাপে ধাপে শিক্ষাবর্ষের শুরু ও পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে সামঞ্জস্য আনা এবং শিক্ষার্থীদের একাডেমিক সময়ের অপচয় কমানো সম্ভব হবে।

তিনি আরও বলেন, সরকার পর্যায়ক্রমে পাবলিক পরীক্ষা আরও আগাম সম্পন্ন করার লক্ষ্যে কাজ করছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের