আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশিচক্রের বিবাহিত ব্যক্তিরা আজ তাঁদের শ্বশুরবাড়ির তরফে আর্থিক সুবিধা পেতে পারেন। আপনি আজ কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন। যাঁরা তাঁদের নিকটজন, বন্ধু অথবা আত্মীয়দের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন তাঁদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনি আজ একটি প্রাকৃতিক সৌন্দর্য দেখে অবাক হয়ে যেতে পারেন। আপনার কাছে আসা ভালো সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগান। এই রাশির পড়ুয়ারদের অযথা সময় নষ্ট না করে আজকেই গুরুত্বপূর্ণ কাজগুলি করে রাখা উচিত। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। জমি-সংক্রান্ত বিনিয়োগের জন্য এই দিনটি অবশ্যই ভালো। আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, কর্মক্ষেত্রে এই দিনটি ভালোভাবে কাজে লাগান। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
মিথুন রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। অতীতের একটি সুখের স্মৃতির আজ আপনি রোমান্থন করতে পারেন। কর্মক্ষেত্রে এই দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। অপ্রয়োজনীয় কাজে অযথা সময় নষ্ট করা থেকে অবশ্যই বিরত থাকুন। একজন পুরনো বন্ধুর সঙ্গে আজ আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
কর্কট রাশি: কোনও কাজের পরিপ্রেক্ষিতে আজ আপনি আপনার একজন বন্ধুর কাছ থেকে প্রশংসা পেতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। তরুণ-তরুণীরা অন্তর্ভুক্ত থাকতে পারে এমন একটি কাজ শুরু করার পক্ষে এই দিনটি খুব একটা খারাপ নয়। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। ভালোবাসার মানুষের জন্য আজ আপনি সন্ধ্যা নাগাদ একটি বিশেষ পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ অবশ্যই সর্তকতার সঙ্গে করুন। আপনি আজ বাড়িতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা জিনিসপত্রগুলি গোছানোর পরিকল্পনা করলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হবে না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
সিংহ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। যাঁরা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেন তাঁরা আজ ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই, বিনিয়োগের বিষয়ে অবশ্যই মনোযোগী এবং সতর্ক হন। কোনও নতুন লগ্নির বিষয়ে নিজে থেকে সিদ্ধান্ত গ্রহণ করুন। অতিরিক্ত অর্থ উপার্জনের লক্ষ্যে আপনার কাছে আসা সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগান। প্রেমের জীবনে প্রতিটি পদক্ষেপ অবশ্যই বিবেচনার সঙ্গে গ্রহণ করুন। আজ আপনি দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। আজ সারাদিন ধরে আপনার মন ভালো থাকবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অনেকটা সময় অতিবাহিত করবেন। শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ আর্থিক লেনদেন এবং অর্থ সঞ্চয় করার দক্ষতা অর্জন করবেন। এগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কাউকে এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না যেটি আপনার পক্ষে রাখা অসম্ভব। আপনি আজ অবসর সময়ে একটি সৃজনশীল কাজ করতে পারেন। অর্ধাঙ্গিনীর শরীর খারাপ থাকার কারণে আজ আপনি ব্যস্ত হতে পারেন।
তুলা রাশি: আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন। এই রাশির কিছু ব্যবসায়ী আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। যেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। ওয়েব ডেভলপারদের জন্য এই দিনটি অবশ্যই ভালো। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ অবসর সময়ে আপনার মায়ের সেবা করতে চাইলেও কোনও কারণবশত তা সম্ভব হবে না। এর ফলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: আপনার আজ কোথাও আনন্দদায়ক সফরের সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন। এরপরে আপনার মন ভালো হয়ে যাবে। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আপনি আজ কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন। তাড়াহুড়ো করে আজ কোনও পদক্ষেপ গ্রহণ করবেন না। আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করতে পারবেন। ভালোবাসার মানুষের বিষয়ে আজ আপনি ভুল ধারণা গ্রহণ করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ধনু রাশি: মানসিক চাপ অবশ্যই উপেক্ষা করুন। কোনও কাজে বাড়ির বাইরে যাওয়ার আগে অবশ্যই পরিবারের প্রবীণ সদস্যদের আশীর্বাদ লাভ করুন। এটি আপনার উপকারে আসবে। বাচ্চারা আজ খেলাধুলা এবং বাইরের কিছু কাজকর্মে অত্যধিক সময় অতিবাহিত করবে। প্রেমের জীবনে আজ আপনি একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করবেন। কোনও বিনোদনমূলক কাজকর্মের জন্য এই তিনটি অবশ্যই ভালো। এই রাশির ব্যবসায়ীদের আজ সর্তকতার সঙ্গে প্রতিটি কাজ করতে হবে। পরিবারের সবথেকে ছোট সদস্যকে নিয়ে আজ আপনি পার্কে অথবা শপিং মলে যেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মকর রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। অতীতের কোনও কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন। আপনি আজ অর্ধাঙ্গিনীকে বাড়ির কাজে সাহায্য করতে পারেন। প্রেমের জীবনে আজ আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনি আজ কোথাও ভ্রমণের সুযোগ খুঁজবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করবেন। কাউকে অর্থ ধার দেওয়ার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। নাহলে, আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। আত্মীয়দের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। ধূমপান এবং মদ্যপানের বদ অভ্যাস পরিত্যাগ করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মীন রাশি: আপনি আজ কোনও শারীরিক অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। আজ আপনি একটি প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য আপনার কাছে আসা ভালো সুযোগগুলিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কোনও গুরুত্বপূর্ণ পরিকল্পনা করার আগে অবশ্যই অর্ধাঙ্গিনীর সঙ্গে আলোচনা করুন। সন্তানদের জন্য আজ আপনি কিছু ভালো পরিকল্পনা করবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো।
রেডিওটুডে নিউজ/আনাম

