পাবনায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে জেলার সাঁথিয়া উপজেলার আতাইকুলা বনগ্রাম বাজারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আতাইকুলা থানার ওসি মজিবর রহমান জানান, যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনায় আসছিল এবং রাজশাহী থেকে একটি অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে কয়েকজন ঢাকায় যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে দুটি যানবাহন আতাইকুলা সড়াডাঙ্গী কড়ইতলা পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং অ্যাস্বুলেন্সের সবাই ঘটনাস্থলে নিহত হন।
রেডিওটুডে নিউজ/আনাম

