এসএসসিতে পাসের হার কমেছে ৩.৯৯%

সোমবার,

১০ আগস্ট ২০২৬,

২৬ শ্রাবণ ১৪৩৩

সোমবার,

১০ আগস্ট ২০২৬,

২৬ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

এসএসসিতে পাসের হার কমেছে ৩.৯৯%

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৪৯, ১০ আগস্ট ২০২৬

আপডেট: ১০:৫৬, ১০ আগস্ট ২০২৬

Google News
এসএসসিতে পাসের হার কমেছে ৩.৯৯%

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক শূন্য ৫ শতাংশ। যা গত বছর ছিলো ৬৮ দশমিক শূন্য ৪ শতাংশ। অর্থাৎ পাসের হার ৩ দশমিক ৯৯ শতাংশ কমেছে।

চলতি বছরের সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

২০২৬ সালে জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন পরীক্ষার্থী, যা গত বছর ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডে (১১টি শিক্ষা বোর্ড) গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে এক লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী।

এর আগে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১০টার দিকে। সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ কার্যক্রম প্রকাশ করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের