ডিমের কোন অংশে প্রোটিন বেশি থাকে?

শনিবার,

০৮ আগস্ট ২০২৬,

২৪ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

০৮ আগস্ট ২০২৬,

২৪ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

ডিমের কোন অংশে প্রোটিন বেশি থাকে?

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৭, ৮ আগস্ট ২০২৬

Google News
ডিমের কোন অংশে প্রোটিন বেশি থাকে?

ডিমকে বলা হয় সুপারফুড। এতে ভিটামিন ডি, বি১২, সেলেনিয়াম, আয়োডিন এবং কোলিনসহ ১৩টিরও বেশি ভিটামিন ও খনিজ রয়েছে। প্রোটিনের সমৃদ্ধ উৎস ডিম। কিন্তু ডিমের সাদা অংশে নাকি কুসুমে বেশি প্রোটিন থাকে তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে।  এ নিয়ে বিভিন্ন তথ্য জানানো হয়েছে ‘এই সময়ে’র এক প্রতিবেদনে। 

বিভিন্ন গবেষণায দেখা গেছে, ডিমের প্রোটিনের বায়োলজিক্যাল ভ্যালু  প্রায় ১০০, যা পেশি পুনর্গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে। এতে প্রায় ৯টি প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড রয়েছে, যা শরীরে নানাভাবে উপকার করে। এ ছাড়া ডিমের প্রোটিন যেমন পেট ভরায়, শরীরে কাজ করার শক্তি দেয়, তেমনই নতুন কোষ তৈরি এবং ক্ষত সারিয়ে তুলতেও সাহায্য করে।

ডিমের সাদা অংশ কতটা পুষ্টিকর?
সাদা অংশের ওজন ডিমের মোট ওজনের প্রায় ৬০ শতাংশ। এতে ক্যালোরি কম এবং ফ্যাট একেবারেই থাকে না। ডিমের বেশিরভাগ প্রোটিন ডিমের সাদা অংশেই থাকে। একটি মাঝারি সাইজের ডিমের সাদা অংশে প্রায় ৩.৫–৪ গ্রাম প্রোটিন রয়েছে। এ ছাড়াও এতে রিবোফ্লাভিন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং সোডিয়ামের মতো খনিজ রয়েছে। তবে ডিমের সাদা অংশে এ, ডি, ই, কে-এর মতো ফ্যাটে দ্রবণীয় ভিটামিনও থাকে না।

ডিমের কুসুমে কতটা প্রোটিন পাওয়া যায়?
কুসুমের ওজন ডিমের মোট ওজনের প্রায় ৩০-৩৫ শতাংশ হয়। একটি মাঝারি সাইজের কুসুমে প্রায় ২.৫–৩ গ্রাম প্রোটিন থাকে। তবে সাদা অংশের চেয়ে কুসুমে প্রোটিনের ঘনত্ব বেশি। যেমন প্রতি ১০০ গ্রামে সাদা অংশে ১০.৮ গ্রাম এবং কুসুমে ১৬.৪ গ্রাম প্রোটিন রয়েছে। প্রোটিন ছাড়াও কুসুমে ভিটামিন বি৬, বি১২, ফোলেট, সেলেনিয়াম, জিঙ্ক, আয়রন ও ফসফরাস রয়েছে। এমনকী ফ্যাটে দ্রবণীয় এ, ডি,ই, কে ভিটামিনও রয়েছে। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, কোলিন, লিউটিন ও জ়িয়াজ্যানথিন শুধু কুসুমেই পাওয়া যায়।

কোনটি খাবেন 
ফ্যাট, কোলেস্টেরল থাকার কারণে অনেকেই ডিম খেতে চান না। সে ক্ষেত্রে ডিমের সাদা অংশ খেতে পারেন এবং কুসুম বাদ দিতে পারেন। কোনও শারীরিক সমস্যা না থাকলে গোটা ডিম খাওয়াই ভালো। সে ক্ষেত্রে দিনে ১-২টি সিদ্ধ ডিম খেতে পারেন। কারও যদি হৃদরোগজনিত সমস্যা থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়েই ডিম খাওয়া উচিত।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের