উচ্চ কোলেস্টেরল থাকলে দুধ খাওয়া কি ঠিক?

মঙ্গলবার,

০৪ আগস্ট ২০২৬,

২০ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

০৪ আগস্ট ২০২৬,

২০ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

উচ্চ কোলেস্টেরল থাকলে দুধ খাওয়া কি ঠিক? 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৮, ৪ আগস্ট ২০২৬

Google News
উচ্চ কোলেস্টেরল থাকলে দুধ খাওয়া কি ঠিক? 

অনেকেরই কোলেস্টেরলের সমস্যা আছে। উচ্চ কোলেস্টেরল থাকলে হৃদরোগ বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। যারা  এ ধরনের সমস্যায় ভুগছেন তাদের খাবার নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা জরুরি।

দুধ অনেকেরই পছন্দের খাবার। এটি প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ পদার্থের অন্যতম উৎস। কিন্তু যারা উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তাদের জন্য কি এটি নিরাপদ?- এ নিয়ে অনেকেরই প্রশ্ন আছে।  এ বিষয়ে হিন্দুস্তান টাইমসে’র প্রতিবেদনে জানানো হয়েছে নানা তথ্য। 

ওই প্রতিবেদন অনুযাযী, দুধে প্রধানত দু’ধরনের চর্বি বা ফ্যাট থাকে—স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাট। ফুল ক্রিম বা হোল মিল্কে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ অনেক বেশি থাকে। অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ করলে রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল -এর মাত্রা বেড়ে যায়, যা ধমনীতে চর্বি জমাতে সাহায্য করে। কিন্তু তার মানে এই নয় যে, কোলেস্টেরলের রোগীদের জন্য দুধ পুরোপুরি ক্ষতিকর। দুধে থাকা পুষ্টি উপাদান—যেমন ক্যালসিয়াম, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ও হাড় মজবুত করতে অত্যন্ত কার্যকরী। এ কারণে দুধ খাওয়া বন্ধ করার চেয়ে ‘সঠিক ধরণের দুধ’নির্বাচন করা বেশি জরুরি।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকলে ফুল ক্রিম বা অপাস্তুরিত দুধ খাওয়া এড়িয়ে চলাই ভালো। এর পরিবর্তে স্কিমড মিল্ক বা ডবল  স্কিমড মিল্ক.উদ্ভিজ্জ দুধ, সোয়া মিল্ক, অ্যালমন্ড মিল্ক বা ওট মিল্ক খাওয়া ভালো। উদ্ভিজ্জ দুধে কোনো ক্ষতিকর কোলেস্টেরল থাকে না। এটি হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া বাড়িতে দুধ ভালো করে ফুটিয়ে ঠান্ডা করার পর ওপরে জমা ফ্যাট বা সর সম্পূর্ণ ফেলে দিয়ে সেই দুধ খাওয়া যেতে পারে।

দুধ খাওয়ার সময় যে ভুলগুলো এড়িয়ে চলবেন
১. দুধের সর বা মাখন যুক্ত দুধ একেবারেই খাওয়া চলবে না।

২. দুধের সাথে অতিরিক্ত চিনি, ফ্লেভারড সিরাপ বা চকোলেট পাউডার মিশিয়ে খাওয়া ঠিক নয়

৩. ফুল ক্রিম দুধ থেকে তৈরি মিষ্টি, পনির বা ছানা ঘন ঘন খাওয়া এড়িয়ে চলুন।

উচ্চ কোলেস্টেরলের রোগীরা অবশ্যই দুধ খেতে পারেন, তবে তা হতে হবে ফ্যাটমুক্ত বা স্কিমড মিল্ক। সঠিক মাত্রায় এবং ফ্যাটহীন দুধ খেলে তা শরীরের পুষ্টির ঘাটতি মেটায় এবং হৃৎপিণ্ডকেও সুরক্ষিত রাখে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের