অনেকেই রান্নায় মেথি ব্যবহার করেন। এটি রান্নার স্বাদ বাড়ায়। রান্নাঘরের এই উপাদানটি চুলের জন্যও অত্যন্ত উপকারী। চুলের যত্নে এটি বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে।
চুলে মেথি ব্যবহারের নানা ধরনের উপকারিতা পাওয়া যায়। যেমন-
চুলের আর্দ্রতা ধরে রাখতে
চুলের যত্নের রুটিনে মেথি অন্তর্ভুক্ত করলে তা শুষ্ক ও প্রাণহীন চুলকে সজীব করে তুলতে পারে । এতে থাকা লেসিথিন চুলের গভীরে পুষ্টি জোগায়
কীভাবে ব্যবহার করবেন ?
মিক্সারে এক চামচ মেথি দানা শুকনো অবস্থায় গুঁড়ো করে নিন । ২- ৩ টেবিল চামচ নারকেল তেল সামান্য গরম করে তাতে এই গুঁড়ো মিশিয়ে নিন । এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করবে।
শ্যাম্পু করার পর, একটি তুলোর বলের সাহায্যে এই মিশ্রণটি আপনার মাথার ত্বক ও চুলে মিশ্রণটি ভালোভাবে লাগান । ৩০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন ।
চুলের বৃদ্ধি বাড়াতে
মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন ও ভিটামিন থাকায় এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলকে মজবুত করে তোলে । যদি চুল পাতলা হয়ে যাওয়া বা ভেঙে যাওয়ার সমস্যায় ভোগেন, তবে আপনার চুলের যত্নের রুটিনে মেথিকে অন্তর্ভুক্ত করুন ।
কীভাবে ব্যবহার করবেন ?
আগের রাতে ২ টেবিল চামচ মেথি ভিজিয়ে রাখুন । পরদিন সকালে পানি ঝরিয়ে মেথিগুলি বেটে পেস্ট তৈরি করে নিন । শ্যাম্পু করার আগে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত এই মিশ্রণটি ভালোভাবে লাগান ।
খুশকি দূর করতে
মাথার ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে খুশকি হতে পারে ৷ মেথি ব্যবহারে মাথার ত্বক থেকে অতিরিক্ত তেল পরিষ্কার হয়।
কীভাবে ব্যবহার করবেন ?
৩ চা চামচ মেথি সারারাত ভিজিয়ে রাখুন । পরদিন সকালে মেথিগুলি বেটে তার সঙ্গে হাফ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন । মিশ্রণটি মাথার ত্বকে ভালোভাবে লাগান এবং ১৫মিনিট পর শ্যাম্পু করে নিন ।
চুলের উজ্জ্বলতা বাড়াতে
আপনার চুল যদি নিষ্প্রাণ ও শুষ্ক দেখায়, তবে মেথি দারুণ কাজ করতে পারে । এটি চুলকে উজ্জ্বল ও নরম করার পাশাপাশি প্রাণবন্ত ও সজীব রাখতেও সাহায্য করে ।
কীভাবে ব্যবহার করবেন ?
সারারাত মেথি ভিজিয়ে রাখুন । পরদিন সকালে ভেজানো মেথি থেকে পানি আলাদা করে রেখে দিন । চুল ধোয়া ও কন্ডিশনার ব্যবহারের পর, চুল ধোয়ার জন্য এই পানি ব্যবহার করুন। সূত্র: ইটিভিভারত
রেডিওটুডে নিউজ/আনাম

