মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ছেলের অসুস্থতার কথা জানাতে গিয়ে আতঙ্কিত অভিনেত্রী সোনালি বেন্দ্রে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০১, ৩ জুন ২০২৩

Google News
ছেলের অসুস্থতার কথা জানাতে গিয়ে আতঙ্কিত অভিনেত্রী সোনালি বেন্দ্রে

ছেলের অসুস্থতার কথা জানাতে গিয়ে আতঙ্কিত অভিনেত্রী সোনালি বেন্দ্রে

২০১৮ সালে স্তন ক্যানসার ধরা পড়ে অভিনেত্রী সোনালি বেন্দ্রের। ওই সময় রোগটি ছিল চতুর্থ পর্যায়ে। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা তাঁকে স্পষ্ট বলে দিয়েছিলেন, ‘‘আপনার বেঁচে থাকার সম্ভাবনা খুব কম।’’ সেই জায়গা থেকে একদম ফিরে এসেছেন ক্যানসারমুক্ত হয়ে এই অভিনেত্রী।

কিন্তু একটি বিষয়ে অত্যন্ত আতঙ্কিত এই অভিনেত্রী। আর তা হল তাঁর ছেলের স্বাস্থ্য।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান তাঁর ছেলে রণবীর বহেল হাঁপানির রুগী। তাঁর কথায়, ‘‘অ্যাস্থমাকে কোনও রোগের মধ্যে ফেলা যায় না। এটা তেমন কোনও বড় রোগ নয়। তবে এই রোগ যার হয় তার এবং তার পরিবারের উপর আঁচ এসে পড়ে।’’

পাশাপাশি এই অভিনেত্রী হাঁপানি থেকে মুক্তির উপায়ও বলে দেন। তা হলো পরিবেশকে রক্ষা করাই একমাত্র উপায়। সোনালির কথায়, ‘‘দূষণ কমাতে হবে। এই রোগে যাঁরা ভুগছেন তাঁরা সুস্থ থাকবেন। তবে যদি হঠাৎ করে সন্তানের দম বন্ধ হয়ে আসে তাহলে মায়ের ভয় লাগাটা স্বাভাবিক।"

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536