শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সংস্কৃতিব্যক্তিত্ব সালাহউদ্দীন জাকীর ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

রেডিওটুডে ডেস্ক

প্রকাশিত: ১৪:১৫, ১৯ সেপ্টেম্বর ২০২৩

Google News
সংস্কৃতিব্যক্তিত্ব সালাহউদ্দীন জাকীর ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

সালাউদ্দিন জাকীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

কালজয়ী 'ঘুড্ডি' সিনেমার নির্মাতা, বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক একুশে পদকে ভূষিত সৈয়দ সালাহউদ্দীন জাকীর ইন্তেকালে গভীর শোক ও দু:খপ্রকাশ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার দিবাগত মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে এই সৃষ্টিশীল প্রাণের শেষ নিশ্বাস ত্যাগের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

সংস্কৃতি অনুরাগী তথ্যমন্ত্রী হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, একাধারে চলচ্চিত্র নির্মাতা, কাহিনীকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক সৈয়দ সালাহউদ্দীন জাকী তার সৃষ্টিকর্মের মাঝে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন।

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536