রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০২:৩১, ৬ সেপ্টেম্বর ২০২২

Google News
ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

সংগৃহীত ছবি

ঢাকায় আসার অনুমতি পাননি বলিউডের নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ডিসেম্বরে ঢাকায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল তার। 

কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় অনুমতি না দেয়ায় আপাতত তার আগমন স্থগিত করা হয়েছে। আজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির আয়োজক শাহজাহান ভূঁইয়া। 

তিনি বলেন, ডলার সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বাইরের শিল্পীকে আনার অনুমতি বন্ধ রেখেছে। অনুমতি চালু হলে হয়তো নোরা ফাতেহি জানুয়ারির দিকে আসতে পারেন।

‘ডান্স মেরি রানি’, ‘দিলবার’, ‘সাকি সাকি’ গানে নেচে ঝড় তোলেন নোরা ফাতেহি। বর্তমানে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন এ আইটেম গানের শিল্পী। 

শুধু বলিউড নয় তেলেগু, মালয়ালম ও তামিল ছবির গানেও তার উপস্থিতি সরব। মরক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়।

এমএমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536