শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সংগীতের পর এবার সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ডঃ মাহফুজুর রহমান

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ০৬:৪৪, ৯ নভেম্বর ২০২২

Google News
সংগীতের পর এবার সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ডঃ মাহফুজুর রহমান

ডঃ মাহফুজুর রহমান

এবার সিনেমা নিয়ে হাজির হচ্ছেন মাহফুজুর রহমান। আমরা সবাই জানি, সংগীতকে ভীষণ ভালোবাসেন মিডিয়া ব্যক্তিত্ব ডঃ মাহফুজুর রহমান। তাই হাজারো ব্যস্ততার মাঝে সংগীত চর্চা অব্যাহত  রেখেছেন তিনি।

গত কয়েক বছর ধরে নিয়মিত ঈদে টেলিভিশন চ্যানেলে একক সংগীত অনুষ্ঠান নিয়ে হাজির হন মাহফুজুর রহমান। সংগীত পরিচালনার কারণে পরিচালনার কারণে আলোচনা- সমালোচনার শীর্ষে থাকেন  তিনি প্রায় সারা বছর ধরেই। জানা গেছে, এবার চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন তিনি।

এবার সিনেমা নির্মাণ হচ্ছে মাহফুজুর রহমানের মূল পরিকল্পনায়। সিনেমার নাম 'ভালোবাসি তোমায়'। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন কায়েস আরজু ও শিরিন  শিলা।

জানা গেছে, সিনেমাটির কাহিনী লিখেছেন আবুল হোসেন মজুমদার। আর ফারুক হোসেন মজুমদার প্রযোজিত এ সিনেমার সংলাপ চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বপালন করছেন আনোয়ার শিকদার।

প্রযোজনা সংস্থা মজুমদার ফিল্মস থেকে জানানো হয়েছে, চলতি মাসের শেষের দিকে,'ভালবাসি তোমায়' সিনেমাটির শুটিং আরম্ভ হবে। গাজীপুর বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যায়ন করা হবে।

এই সিনেমার সম্পর্কে কায়েস আরজু বলেন, ছবির গল্পটি অনেক সুন্দর। গল্পে নতুনত্ব আছে। এক কথায় এটি একটি নিটোল প্রেমের গল্প হিসেবে ধরা যায়। আর আমার চরিত্রটিও মনে রাখার মত। গল্প শুনেই সত্যিকার অর্থে আমি ছবিটির প্রেমে পড়েছি। আশা করি দর্শকদেরও সুন্দর একটি ছবি উপহার দিতে পারব।

অন্যদিকে নায়িকা শিরিন শিলা বলেন, গত ৫ নভেম্বর 'ভালোবাসি তোমায়' নামে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি মাত্র। এ মাসেই সিনেমাটির কাজ শুরু হবে আশা করছি। নতুন সিনেমাটি নিয়ে আমি আশাবাদী দারুণভাবে।

'ভালোবাসি তোমায়' সিনেমায় আরো অভিনয় করছেন যারা তারা হলেন, অন্তর, ইরা শিকদার, সুব্রত, শাহনুর, শহিদুল আলম সাচ্চু, রেবেকা, বড়দা মিঠু, জ্যাকি আলমগীর, ববি, আনোয়ার সিরাজীসহ আরো অনেকে।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536