শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

শাকিব খানের সঙ্গে অভিযোগকারী সেই প্রযোজকের বৈঠক, হয়নি মীমাংসা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১২, ১৭ মার্চ ২০২৩

Google News
শাকিব খানের সঙ্গে অভিযোগকারী সেই প্রযোজকের বৈঠক, হয়নি মীমাংসা

শাকিব খানের সঙ্গে বৈঠকে ছিলেন প্রযোজক খোরশেদ আলম খশরু

প্রযোজক রহমত উল্লাহ গত বুধবার (১৫ মার্চ) সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণ, অসদাচরণ ও মিথ্যা আশ্বাসের অভিযোগ আনেন। বিষয়টি জানাজানির পর পরই তার সঙ্গে মীমাংসা করার চেষ্টা করেছেন শাকিব।তবে ফলাফল হয়েছে শূন্য। অভিযোগকারীর সঙ্গে হয়নি মীমাংসা। গণমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন অভিযোগকারী প্রযোজক নিজেই।

গুলশানের একটি রেস্তোরাঁয় অভিযোগকারী প্রযোজক রহমত উল্লাহর সঙ্গে গতকাল (বৃহস্পতিবার) বিকেলে শাকিব খানকে নিয়ে বৈঠক করেন অপু বিশ্বাস। এ সময় শাকিব-অপু বিশ্বাস ও প্রযোজক ছাড়াও উপস্থিত ছিলেন চলচ্চিত্র প্রযোজক খোরশেদুল আলম খসরু প্রমুখ।

এ প্রসঙ্গে প্রযোজক রহমত উল্লাহ বলেন, "অপু বিশ্বাস আমাকে বারবার ফোন করেন বিষয়টি মীমাংসার জন্য। বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে আমি গুলশান একটি রেস্টুরেন্টে ছিলাম। তখন অপু আবারও ফোন করেন। তিনি শাকিব খানের সঙ্গে আমাকে দেখা করার জন্য অনুরোধ করেন। আমি পরিষ্কার বলে দেই শাকিব খানের কাছে আমি যেতে পারব না। আমার সঙ্গে দেখা করতে হলে শাকিব যেন আসে। আমি আমার লোকেশন দেই অপু বিশ্বাসকে।"

যদিও ওই বৈঠকে কোনো মীমাংসা হয়নি উল্লেখ করে তিনি বলেন, "আমার সঙ্গে প্রযোজক খোরশেদুল আলম খসরু ভাই ও একটি গানের দল ছিল। অপু কিছুক্ষণ পর শাকিবকে নিয়ে রেস্টুরেন্টে আসেন। একটি তিন শ টাকার স্ট্যাম্প নিয়ে এসেছিলেন তারা। শাকিব বারবার সেখানে সাইন করে দিতে চান এই মর্মে যে, তিনি আমার সিনেমার কাজ শিগগির শেষ করে দেবেন। আমি কোনো সাইন নেইনি। কোনো মীমাংসা হয়নি।আজ আমি গ্রামের বাড়ি যাচ্ছি।" তাই বিস্তারিত কিছু বলতে পারিনি বলে জানান তিনি।

বিষয়টির অবসান চান শাকিব উল্লেখ করে রহমত উল্লাহ বলেন, "শাকিব ও অপু দুজনেই বলেন, ভুল বোঝাবুঝির অবসান করতে চান। কিন্তু এখানে তো ভুলের কিছু দেখছি না। ঘটনাতো সত্যি। আমার অভিযোগ শতভাগ সত্যি। তবে শাকিব আবারও আমার সঙ্গে বসতে চেয়েছে, আমি গ্রাম থেকে এসে বসব। সবকিছু ঠিক থাকলে আমার অভিযোগ হয়তো তুলে নিতে পারি কিন্তু অভিযোগ যা করেছি সেটা শতভাগ সত্যি। শাকিবের কারণে আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।"

উল্লেখ্য, গত বুধবার (১৫ মার্চ) এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর লিখিত অভিযোগ করেন প্রযোজক রহমত উল্লাহ। নির্মিতব্য সিনেমা ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটির প্রযোজক তিনি। এই ছবিতে কেন্দ্রিয় চরিত্রে ছিলেন শাকিব খান। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536