মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ন্যানসির জাতীয় পুরস্কার চুরির মামলায় প্রতিবেদন দাখিলের নতুন তারিখ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৬, ৬ জুন ২০২৩

Google News
ন্যানসির জাতীয় পুরস্কার চুরির মামলায় প্রতিবেদন দাখিলের নতুন তারিখ

ন্যানসির জাতীয় পুরস্কার চুরির মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য 

জানপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসির বাসা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অলংকার চুরি যাওয়ার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার (৬ জুন) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য হয়েছিল। তবে এদিন এই মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক ছাদেক মিয়া প্রতিবেদনটি দাখিলে ব্যর্থ হয়। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন।

এই বিষয়টি আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক জালাল উদ্দীন জানিয়েছেন। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, 'তাহমিনা ও রিপা সংগীতশিল্পী ন্যানসির বাসায় গৃহপরিচারিকার কাজ করতো। স্বামী শাকিল তাহমিনাকে প্রায় বাসা থেকে নিতো আসতো। চলতি বছরের ৫ এপ্রিল বাসার কাউকে না জানিয়ে চলে যায় সে। এর আগে ২৬ ফেব্রুয়ারি রিপাও বাসার কাউকে কিছু না জানিয়ে চলে যায়।'

এদিকে তারা চলে যাওয়ার বেশ কিছু দিন পর ১৮ এপ্রিল ন্যানসি দেখতে পান তার আলমারিতে তার দুটি স্বর্ণের চেইনসহ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও ডায়মন্ডের লকেটসহ মূল্যমান অলংকার নেই। এগুলোর আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ২১ হাজার টাকা।

পরে এই চুরির ঘটনায় গত ২৭ এপ্রিল ন্যানসির ভাই শাহরিয়ার আমান সানি নিজে বাদী হয়ে তিন জনকে আসামি করে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536