মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২২ সেপ্টেম্বর ২০২৬,

৭ আশ্বিন ১৪৩৩

Radio Today News

‘আদম’ সিনেমার তরুণ নির্মাতার হঠাৎ মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৪, ১৫ এপ্রিল ২০২৪

Google News
‘আদম’ সিনেমার তরুণ নির্মাতার হঠাৎ মৃত্যু

গতবছর মুক্তি পাওয়া ‘আদম’ সিনেমার তরুণ পরিচালক আবু তাওহীদ হিরণের অল্প বয়সেই নিভে গেল জীবন প্রদীপ। সোমবার (১৫ এপ্রিল) ভোরে রাজধানীর ৩০ নিউ ইস্কাটনের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই তরুণ পরিচালক। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বিষয়টি নিশ্চিত করেছেন তার বাসার কেয়ারটেকার গাজী নজরুল ও হিরণের প্রতিবেশী ইকরাম।

জানা গেছে, বাসাটির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন তিনি। কেয়ারটেকার গাজী নজরুল জানান, ভোর ৬টার দিকে হিরণ তাকে কল দিয়ে জানান, তিনি স্ট্রোক করেছেন। কল পেয়ে দ্রুত নজরুল ওপরে ছুটে যান। কিন্তু রুম ভেতর থেকে বন্ধ থাকার কারণে তিনি রুমে ঢুকতে ব্যর্থ হন। এরপর প্রতিবেশীদের সাহায্যে দরজা ভেঙে ভেতরে ঢুকলে হিরণকে মৃত অবস্থায় পাওয়া যায়।

‘আদম’ সিনেমার পর ‘রং রোড’ নামে একটি সিনেমার কাজ শুরু করেন তরুণ এ পরিচালক। এর বাইরে ‘দ্য পাপ্পি’ নামে আরও একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তিনি। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536