বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১২ জনের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৪, ১৪ নভেম্বর ২০২৩

Google News
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১২ জনের

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন ঢাকার বাসিন্দা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪৭০ জন। এর মধ্যে ঢাকা সিটির ৩১৯ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ১৫১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৯০৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৪২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৮৭ হাজার ৬৪১ জন। মারা গেছেন ১ হাজার ৪৯৫ জন। এর মধ্যে ঢাকা সিটির ৮৭২ জন এবং ঢাকা সিটির বাইরের ৬২৪ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। গত বছর ডেঙ্গুর প্রকোপ জুন মাস থেকে শুরু হয়েছিল। কিন্তু চলতি বছর মে মাস থেকেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536