হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

শনিবার,

২৭ জুন ২০২৬,

১৩ আষাঢ় ১৪৩৩

শনিবার,

২৭ জুন ২০২৬,

১৩ আষাঢ় ১৪৩৩

Radio Today News

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৫, ২৭ জুন ২০২৬

Google News
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে এই রোগে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৭০৮ জনে।

শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬১৫ জন।

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ বিভাগে চারজন এবং ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৪৪ জন এবং ৪৫ জনের নিশ্চিত হামের সংক্রমণ হয়েছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৮ হাজার ২৬৬ জন এবং নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১ হাজার ৫৯৪ জন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের