যুক্তরাষ্ট্র জেনেভা চুক্তি লঙ্ঘন করে নতুন বাণিজ্য উত্তেজনা সৃষ্টি করছে: চীন

বৃহস্পতিবার,

২২ জানুয়ারি ২০২৬,

৯ মাঘ ১৪৩২

বৃহস্পতিবার,

২২ জানুয়ারি ২০২৬,

৯ মাঘ ১৪৩২

Radio Today News

যুক্তরাষ্ট্র জেনেভা চুক্তি লঙ্ঘন করে নতুন বাণিজ্য উত্তেজনা সৃষ্টি করছে: চীন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৪, ৩ জুন ২০২৫

আপডেট: ২৩:৩৫, ৩ জুন ২০২৫

Google News
যুক্তরাষ্ট্র জেনেভা চুক্তি লঙ্ঘন করে নতুন বাণিজ্য উত্তেজনা সৃষ্টি করছে: চীন

জেনেভায় অনুষ্ঠিত চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনার সময় অর্জিত ঐকমত্যকে যুক্তরাষ্ট্র গুরুতরভাবে লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র চীনবিরোধী একাধিক বৈষম্যমূলক বিধিনিষেধ আরোপ করেছে, যা এই ঐকমত্যের পরিপন্থী।

মুখপাত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপের মধ্যে রয়েছে এআই চিপ রপ্তানি নিয়ন্ত্রণে নির্দেশনা জারি, চীনের কাছে চিপ ডিজাইন সফটওয়্যার বিক্রি বন্ধ, এবং চীনা শিক্ষার্থীদের জন্য ভিসা বাতিল ঘোষণা।

তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র একতরফা এবং ধারাবাহিকভাবে নতুন বাণিজ্য উত্তেজনা তৈরি করছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের মধ্যে অনিশ্চয়তা ও অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের