পূর্ব চীনে রেপসিড ফুলের সমারোহ

শনিবার,

২৮ মার্চ ২০২৬,

১৪ চৈত্র ১৪৩২

শনিবার,

২৮ মার্চ ২০২৬,

১৪ চৈত্র ১৪৩২

Radio Today News

পূর্ব চীনে রেপসিড ফুলের সমারোহ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১১, ২৮ মার্চ ২০২৬

Google News
পূর্ব চীনে রেপসিড ফুলের সমারোহ

বসন্ত এলে প্রকৃতি যেন নিজেই রঙের উৎসব শুরু করে। আর পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের সিংহুয়া শহরের ছিয়ানতুও দর্শনীয় এলাকায় সেই উৎসব এখন সোনালি রূপে ধরা দিয়েছে।

নদীর তীরজুড়ে ফুটে উঠেছে অসংখ্য রেপসিড ফুল। চারদিকে তাকালে মনে হয় যেন বিস্তীর্ণ ভূমি জুড়ে বিছিয়ে আছে এক সোনালি সমুদ্র। সর্পিল জলপথের মাঝখানে ধাপে ধাপে সাজানো এই ফুলের ক্ষেতগুলো দূর থেকে দেখতে লাগে প্রকৃতির বোনা এক বিশাল সোনালি কার্পেটের মতো।

এই সৌন্দর্য উপভোগের সবচেয়ে মুগ্ধকর উপায় হলো নৌকায় ভেসে বেড়ানো। ছোট ছোট নৌকা আঁকাবাঁকা জলপথ ধরে এগিয়ে যায়, আর দুই পাশে অনন্ত হলুদ ফুলের সারি খুলে দেয় একের পর এক মনোমুগ্ধকর দৃশ্য।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের