বুধবার,

১৬ সেপ্টেম্বর ২০২৬,

১ আশ্বিন ১৪৩৩

বুধবার,

১৬ সেপ্টেম্বর ২০২৬,

১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ভাইরাল স্কুল বয় শাহরুখ খান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:৩৭, ৩০ জুলাই ২০২১

আপডেট: ০২:৩৯, ৩০ জুলাই ২০২১

Google News
ভাইরাল স্কুল বয় শাহরুখ খান

বলিউড বাদশাহ তকমাটা তখনো লাগেনি, তাতে কী? শাহরুখ খান যেইভাবেই থাকুন না কেন, কিং খান যে সব সময়ই কিং ছিলেন তার প্রমাণ তার স্কুল জীবনের ছবিতেও মিলে। সম্প্রতি, তার ফ্যানক্লাবে শেয়ার করা হয়েছে তার স্কুলজীবনের একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে অল্পবয়সী শাহরুখকে। ছবিতে সাদা শার্ট পরা শাহরুখকে তাঁর স্কুলে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। 

এর আগেও অবশ্য শাহরুখের স্কুল জীবনের আরও একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে সবেমাত্র গোঁপ গজিয়ে ওঠা অল্প বয়সের শাহরুখকে দেখা যায় স্কুল বন্ধুদের সঙ্গে। 

দিল্লির ছেলে শাহরুখ পড়াশোনা করেন নিউ দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে। মধ্যবিত্ত পরিবারের ছেলেটি স্কুলের গণ্ডি পেরিয়ে হংসরাজ কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। অভিনয় এবং থিয়েটার নিয়ে সবসময়ই আগ্রহ ছিল তার। একসময়  দিল্লির থিয়েটার অ্যাকশন গ্রুপে নিয়মিত যেতেন। ১৯৮৯ সালে টিভি ধারাবাহিক 'ফৌজি' এবং 'সার্কাস' দিয়ে অভিনয় জীবনে পা রাখেন আজকের এই বলিউড 'বাদশা'। পরবর্তীকালে 'বাজিগর', 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে', 'দিল তো পাগল হ্যায়' সহ একেরপর এক হিট ছবি দিয়ে বাজিমাত করে জনপ্রিয় রোম্যান্টিক নায়কে পরিণত হন শাহরুখ। 

সূত্র-জি ২৪ ঘণ্টা

রেডিওটুডে নিউজ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536