ভারতে কমে আসছে মৃত্যু

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

২৫ জুলাই ২০২৬,

৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

ভারতে কমে আসছে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:১৫, ১৮ জুন ২০২১

Google News
ভারতে কমে আসছে  মৃত্যু

ছবি: সংগৃহীত

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে মৃত্যু কমে আসছে দিন দিন। সংক্রমণও নেমেছে লাখের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে দুই হাজার ৩৩০ জনের।  ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬৭ হাজার ২০৮ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে তিন লাখ ৮১ হাজার । আর দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৭ লাখ।

ব্ল্যাক , হোয়াইট আর ইয়েলো ভারতের কোভিড রোগীদের মধ্যে এই তিন ধরনের ফাঙ্গাসের সংক্রমণ আগেই শনাক্ত হয়েছে। এসবে আক্রান্ত হয়ে মারা গেছেন অনেকেই। ছড়িয়েছে আতঙ্ক। এমনকি দেশটিতে করোনার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণকে মহামারি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এবার ভারতে করোনায় আক্রান্ত একজনের শরীরে ‘গ্রিন ফাঙ্গাস’ সংক্রমণ শনাক্ত হয়েছে। চিকিৎসকেরা বলছেন, করোনাকালে এই ফাঙ্গাস নতুন আতঙ্কের জন্ম দিতে পারে।

এদিকে কল্যাণমূলক কর্মসূচির অভাবে ও বিনামূল্যে স্বাস্থ্যসেবার সুযোগ না থাকায় কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত ভারতে কমপক্ষে দুই লাখ শরণার্থী মানবেতর জীবন কাটাচ্ছে বলে মানবাধিকার গোষ্ঠীগুলোর একটি আন্তর্জাতিক জোটের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনকে উদ্ধৃত করে রয়টার্স বলছে, “ভারতে রাষ্ট্রহীনরা সরকারের দেওয়া কোনো অর্থনৈতিক ত্রাণ প্যাকেজ পায়নি। নাগরিকত্ব প্রমাণ করার জন্য তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্টও নেই।”

এক বছরেরও বেশি সময় ধরে চলা লকডাউন থেকে বের হয়ে আসার জন্য উদগ্রীব হয়ে আছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। বেশকিছু অঙ্গরাজ্যে ইতোমধ্যে বিভিন্ন বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। তবে দেশটিতে করোনার 'ডেল্টা ভ্যারিয়েন্ট' বা ভারতীয় ধরন দ্রুত ছড়াচ্ছে বলে জানিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি)। একই সঙ্গে এখন পর্যন্ত যেসব নাগরিককে ভ্যাকসিন দেওয়া হয়নি তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিডিসি। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, খুব অল্প সময়ের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা অন্যান্য ভ্যারিয়েন্টকে ছাড়িয়ে যাবে ডেল্টা ভ্যারিয়েন্ট।

এদিকে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর খোঁজ প্রথম পাওয়া যায় কবে? এতদিন পর্যন্ত জানা যাচ্ছিল উহান ফেরত ওয়াশিংটনের এক বাসিন্দার শরীরে ২০২০ সালের ২১ জানুয়ারি প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। কিন্তু নতুন এক গবেষণায় পাওয়া গেল অন্য তথ্য। এখানে বলা হচ্ছে, ২০২০ সালের ২১ জানুয়ারির আরও অনেক আগে থেকেই আসলে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত রোগী ছিল। পাঁচটি রাজ্যের ৭ জনের রক্তে করোনার অ্যান্টিবডি পাওয়ার পর গবেষকরা বলছেন, যুক্তরাস্ট্রে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার আগেই এ পাঁচজন সম্ভবত করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে বিশেষজ্ঞদের অনেকে বলছেন, গবেষণাটি ত্রুটিপূর্ণ।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনা টিকা কোভিশিল্ডের প্রথম ডোজ করোনাভাইরাসের অভিযোজিত ধরন ডেল্টার বিরুদ্ধে ৬১ শতাংশ প্রতিরোধ গড়ে তুলতে পারে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত কোভিড ওয়ার্কিং গ্রুপ-এর প্রধান নির্বাহী ডা. এনকে অরোরা বলেন, “ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের সাম্প্রতিক গবেষণা বলছে, করোনার ডেল্টা ধরনের বিরুদ্ধে কোভিশিল্ডের প্রথম ডোজের টিকা মানবদেহে ৬১ শতাংশ প্রতিরোধী শক্তি তৈরিতে সক্ষম। আর দুই ডোজ নিয়ে এটি উন্নীত হয় ৬৫ শতাংশে।”
 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের