বুধবার,

১৬ সেপ্টেম্বর ২০২৬,

১ আশ্বিন ১৪৩৩

বুধবার,

১৬ সেপ্টেম্বর ২০২৬,

১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

‘মঙ্গলবার গ্রেপ্তার হতে পারেন’, বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৬, ১৮ মার্চ ২০২৩

Google News
‘মঙ্গলবার গ্রেপ্তার হতে পারেন’, বললেন ট্রাম্প

প্রাক্তন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে তাকে অর্থ প্রদানের অভিযোগে হওয়া মামলায় আগামী মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তাই গ্রেপ্তার এড়াতে তিনি কর্মীদের প্রতিবাদ করার আহ্বানও জানিয়েছেন। খবর বিবিসি। 

শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যক ট্রুথ সোশ্যালে অনুসারীদের উদ্দেশে লিখেছেন, ‘শীর্ষস্থানীয় রিপাবলিকান প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আগামী সপ্তাহের মঙ্গলবার গ্রেপ্তার হবেন। প্রতিবাদ করুন।’

সাবেক প্রেসিডেন্ট তার পোস্টে ম্যানহাটানের জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের অফিসকে ‘দুর্নীতিবাজ’ এবং ‘অত্যন্ত রাজনৈতিক’ বলেও নিন্দা করেছেন।

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অনৈতিকভাবে অর্থ দিয়েছিলেন। ড্যানিয়েলস দাবি করেছেন, ২০১৬ সালে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ছিল। সে বছর প্রেসিডেন্টের প্রচারের সময় চুপ থাকার জন্য ধনকুবেরের কাছ থেকে তিনি এক লাখ ৩০ হাজার ডলার পেয়েছিলেন। তবে ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করেছেন।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536